ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রিগোজিনের মৃত্যুর পর ওয়াগনার যোদ্ধাদের পুতিনের নতুন নির্দেশ

বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর এবার দলটির যোদ্ধাদের রাশিয়ান রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ স্বাক্ষর করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।


রয়টার্স জানায়, ওয়াগনার সেনাদের বাধ্যতামূলকভাবে আনুগত্যের শপথপত্রে স্বাক্ষর করানোর অর্থ হলো— এই বাহিনীটিকে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার একটি স্পষ্ট পদক্ষেপ।


ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পুতিনের এই ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন অথবা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্যের হলফনামায় স্বাক্ষর করতে হবে।’


ডিক্রিতে আরও বলা হয়, “যোদ্ধাদের অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্য দেখাতে হবে, কমান্ডার ও তাদের উর্ধ্বতনের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।“


এদিকে বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহতের পর তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিনকেই। কারণ গত ২৩ জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন। ওই বিদ্রোহ নিয়ে ওয়াগনার প্রধানের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি।


যদিও প্রিগোজিনের মৃত্যু এখনো নিশ্চিত করেনি রাশিয়া। সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে তথ্য দেয়া হবে বলছে দেশটি।


গতকাল রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ দাবি করেন, প্রিগোজিনকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে— এমন দাবি পুরোপুরি ‘মিথ্যা।’ 

ads
ads
ads

Our Facebook Page

↑